সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কিং সালমান বিমানঘাঁটি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথির ক্ষেপণাস্ত্র হামলা!

অনলাইন ডেস্ক  সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হুথি সেনাবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার (২৩ জুন) জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন।

জেনারেল সারিয়ি জানান, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।