সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

হজ নিবন্ধনকারীরা ১২ জুলাই থেকে টাকা ফেরত পাবেন

ডেক্সরিপোর্ট  সৌদি আরবে হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তারা টাকা ১২ জুলাই থেকে টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ বিষয়ক সভা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো নুরুল ইসলাম বুধবার (২৪ জুন) এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। ২০২১ সালে কোনো কারণে হজ প্যাকেজ এর ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সমন্বয় করা হবে।

কোন হজযাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য তিনি অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন এবং কোন প্রকার সার্ভিস চার্জ কর্তন ছাড়াই তাকে তার সমুদয় অর্থ ফেরত প্রদান করা হবে।