সোমবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৩৭
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তথ্য সচিব কামরুন নাহার করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার। বুধবার তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে।

তবে এমনিতে তার কোনো উপসর্গ ছিল না বলে মন্তব্য করেন মোহাম্মদ এনামুল আহসান।

করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব।

তবে তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম।

তিনি বলেন, কিছু দিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে।

ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে বলে জানান মাহমুদ।

তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।