মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি’র পদত্যাগ দাবী করে সংবাদ সম্মেলন

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন আর রশিদ এর পদত্যাগ দাবী করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বে-সরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম।

২৪ জুন (বুধবার) সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিঠু, শিক্ষক নেতা নয়ন আহম্মেদ প্রমূখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই করোনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারের কোন প্রকার অনুদান না পেয়ে মানবেতর জীবন করছেন। সংবাদ সম্মেলনে ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যান্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগীতা না করায় শিক্ষকগন ভিসি’র পদত্যাগ দাবী করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠান সমূহ ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তাও বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।