সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ২:৪২
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

কুড়িগ্রামে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু!

এজি লাভলু,কুড়িগ্রাম  কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে খালেদ হাবিব মুকুল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলায় তথা কুড়িগ্রাম ৬ জেলায় করোনা আক্রান্ত রোগী হিসাবে তিনি প্রথম মারা যান। ২৪ জুন (বুধবার) সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত জিয়াউল হকের পুত্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়ের হোসেন মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, গত ১৯ জুন তারিখে নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী তিনি করোনা আক্রান্ত হন। তার দুই দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি বুধবার বিকেল থেকে অসুস্থ্য হয়ে সন্ধায় মারা যান।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ডব্লিউ এম রায়হান শাহ বলেন, করোনা আক্রান্ত খালেদ হাবিব মুকুল মারা যাওয়ার খবর পেয়ে ইসলামী ফাউন্ডেশনের সাথে কথা বলেছি। মরদেহ নিয়ে আসা হলেও স্বাস্থ্য বিধি মোতাবেক তাকে দাফন করা হবে।