সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরিশালে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৩১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৩৪ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।জেলায় মোট ২৫৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। এতে করে জেলায় মোট ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৪ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে উজিরপুর উপজেলায় ১ জন পুলিশ সদস্যসহ ৩ জন, গৌরনদী ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলায় ১ জন করে ০২ জন, বরিশাল নগরীর রুপাতলি, নথুল্লাবাদ প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, লাইন রোড, সাগরদি, নাজির মহল্লা, সদর রোড, বৈদ্যপাড়া, কাশীপুর, জর্ডন রোড, ২৭ নং ওয়ার্ড, করিম কুটির, হাসপাতাল রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ১ জন করে ১১ জন, এনএসআই এ কর্মরত ২ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন স্টাফ।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩০ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।