শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৮
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বরিশালে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৩৭৮

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলায় নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৩৭৮ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (২৬ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০২ জন, মুলাদী, উজিরপুর ও সদর প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৩ জন সহ মোট ১০ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান,শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও গৌরনদী প্রত্যেক উপজেলার ০১ জন করে ০৪ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলি এলাকার ০৫ জন, শিকদার পাড়া এলাকার ০২ জন, আলেকান্দা, কালুশাহ সড়ক, স্ব-রোড, বিএম কলেজ রোড, আমির কুটির, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ০১ জন করে ০৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য, র‍্যাব-৮ এ কর্মরত ০২ জন, ব্যাংকে কর্মরত ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৩ জন নার্স, ০১ জন চিকিৎসক,সদর উপজেলাধীন ০২ জনসহ মোট ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।