মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

বরিশালে বিরল প্রজাতির মাছ মুর‌্যাল পাখির বাচ্চা উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রাম থেকে বিরল প্রজাতির একটি মেটেমাথা কুরা ঈগল বা মাছ মুর‌্যাল পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাখির বাচ্চাটি বৃহস্পতিবার রাতে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, গত মঙ্গলবার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা রানা জমাদ্দার কিছুটা আহত অবস্থায় মাছ ম্যুরাল পাখির ছানাটি উদ্ধার করে নিজের কাছে রেখে সেবাযতœ করে সুস্থ্য করে তোলেন।

পরবর্তীতে তার কাছে বিষয়টি জানানোর পর তিনি বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। ইউপি চেয়ারম্যান আরও জানান, আগৈলঝাড়া বন বিভাগের মাধ্যমে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধিদের কাছে মাছ মুর‌্যাল পাখির বাচ্চাটিকে হস্তান্তর করা হয়েছে।

খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মোঃ লুৎফর পারভেজ জানান, উদ্ধার হওয়া ঈগল ছানাটি বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির। মেটে মাথা কুরা ঈগল বা মাছ মুর‌্যাল পাখির ছানাটির বয়স অনুমানিক তিন মাস হতে পারে। তিনি আরও জানান, এটি যেহেতু এখনো ভালোভাবে উড়তে পারেনা, সেজন্য বাচ্চাটিকে আপাতত খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিবির পরিচর্যায় রাখা হবে। পরবর্তীতে পাখিটিকে অবমুক্ত করা হবে। ধারনা করা হচ্ছে ঝড়ো বাতাসে পাখির বাচ্চাটি মাটিতে পরে কিছুটা আহত হয়েছে।