শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৯
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে ৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্যবিধি অমান্য করা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না ও ভেজাল পণ্য বিক্রি করায় ৮ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) বরিশাল নগর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে নগরের বগুরা রোডে নিউ আল বারাকা মটরস ও মেসার্স ফ্লোরা ট্রেডার্সকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, আমতলার মোড়ে ওয়ান টু নাইননাইন প্লাস শপকে ৩ হাজার টাকা এবং বাজার ডেলিভারি ডটকম নামক সুপারশপকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে ৩ হাজার ৯শ টাকা জরিমানা করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত অভিযানে ৩ ব্যক্তিকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা পরিচালিত অভিযানে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ১শ কেজি রাক্ষুসে পিনহারা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ মাছগুলো ধ্বংস করা হয়।

৮ জন পথচারী ও ক্রেতা এবং একজন ওষুধের দোকানের বিক্রয়কর্মীকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্যরা।