শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৩
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

শশীভূষণে সন্ত্রাসী হামলায় মসজিদের ঈমাম রক্তাক্ত

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী মায়া ব্রীজ সংলগ্ন চরমায়া মসজিদের ঈমাম মাওঃ মো. নুর হুছাইন (২৮)এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী।

শনিবার(২৭ জুন) বিকাল ৪টা দিকে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের মায়া ব্রীজ সংলগ্ন নাংলা পাতা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চরকলমী এলাকার মো.হাফিজ,মো. মাসুম,কামালসহ আরো কয়েকজন মিলে ঈমাম সাহেবকে মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে চরকলমী নাংলা পাতা নির্জন স্থানে নিয়ে ব্যাপক মারধর করে। এতে সে গুরুতর আহত হয় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সে বর্তমানে চরফ্যাশন হাসপাতালে ডাক্তার মো. রাসেল আহম্মেদ ভূইয়ার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঈমাম মাওঃ নুর হুছাইনের বাড়ি চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।

এই হামলার ঘটনার সঠিক কোন তথ্য না পাওয়া গেলেও স্থানীয় একটি সূত্র থেকে জানা যায়, হামলাকারী মো.হাফিজের স্ত্রীকে নিয়ে ঈমামের সাথে তাদের একটা বিরোধ দীর্ঘদিন থেকে চলে আসছে।

তবে ঈমাম মাওঃ নুর হুসাইন জানান, আমি ঐ মসজিদের ঈমামতীর সাথে এলাকায় একটি মাদ্রাসা করেছি,মাদ্রাসাটি এখন ভাল চলছে তাই স্থানীয় কিছু সন্ত্রাসী আমাকে সেখানে থাকতে দিবে না তাই বাজে কথা বলে আমার উপর এই হামলা চালায়।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান কাউসার মাষ্টার ফয়সালা করে দিবে বলার পর এই হামলার ঘটনা ঘটেছে।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি(ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম জানান, এমন একটা হামলার ঘটনার কথা শুনিছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।