শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৪২২

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলায় নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪২২ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৭ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসকের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ জেলায় করোনা আক্রান্ত ১৩ ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২৬৭ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আক্রান্তদের মধ্যে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ১৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০৪ জন, হিজলা উপজেলার ০২ জনসহ মোট ১৯ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ০৫ জন পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলায় ০৮ জন, বাবুগঞ্জ ভূমি অফিসের ০১ জন কর্মচারী, বাংলাদেশ এয়ারফোর্সের ০২ জন সদস্যসহ বাবুগঞ্জ উপজেলার ০৪ জন, বানারীপাড়া উপজেলায় ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত নবগ্রাম রোড এলাকায় ০১ জন, পুলিশ লাইন এলাকার ০১ জন, ব্যাংকে কর্মরত ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০১ জন সদস্য, আরআরএফে এ কর্মরত ০১ জন, , শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৫ জন নার্স, ০১ জন ইন্টার্ন চিকিৎসকসহ মোট ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।