শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলাবার তিনি নিজেই ব্রাজিলিয়ান টিভিকে এ কথা জানিয়েছেন।

সোমবার করেনা টেস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, সবাই জানত যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশে আগে বা পরে পৌঁছে (করোনা) যাবে। এটি আমার জন্য পজিটিভ ছিল।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট বলসোনারো সিএনএন ব্রাজিল অফিসকে জানিয়েছেন, গত চার মাসে এটি তার চতুর্থ করোনা টেস্ট।

করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দেশটির অবস্থান। অর্থাৎ বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

করোনার হিসাব রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২৮ হাজার ২৮৩ জন। আর এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে।