মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাত দিনের রিমান্ডে রিফাত শরীফ হত্যা মামলার আসামি রিফাত ফরাজী

ডেক্সরিপোর্ট:বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে (২৩) সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বরগুনা থেকে রিফাত ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টায় বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিফাত ফরাজিকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপমহাপরিদর্শক শফিকুল ইসলাম ও বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন। এ সময় আসামি রিফাত ফরাজীকে উপস্থিত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিফাত ফরাজীকে গ্রেপ্তার করা জন্য ৭ দিন ধরে অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে এ মামলায় গ্রেপ্তার হন চন্দন (২১), মো. হাসান (১৯), অলিউল্লাহ (২২), টিকটক হৃদয় (২১)। তাঁরা এজাহারভুক্ত আসামি। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হন নাজমুল ইসলাম (১৮), সাগর (১৯), তানভীর (২২), কামরুল হাসান ওরফে সাইমুন (২১)। এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।