শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নয়ন বন্ড তৈরির নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত

ডেক্সরিপোর্ট:বরগুনায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অগ্রগতিবিষয়ক শুনানিতে হাইকোর্ট বলেছেন, নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি, তাকে তৈরি করা হয়েছে । রিফাত হত্যাকাণ্ড ও নয়ন বন্ড তৈরির নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন আদালত।বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এই শুনানি হয়।

শুনানিতে ওই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা (বিচার বিভাগ) কখনোই নির্বাহী বিভাগের যেসব দায়িত্ব পালন করার কথা, সেসব বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এটা তাদের দায়িত্ব, তাদের রুটিন ওয়ার্ক।

যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, তখন শুধু বিচার বিভাগ নির্দেশনা বা হস্তক্ষেপ করে থাকে। তবে আমার এক্সট্রা জুডিশিয়াল কিলিং (বিচারবহির্ভূত হত্যা) পছন্দ করি না। হয়তো প্রয়োজনের খাতিরে অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করে থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। আইন যে সুযোগ-সুবিধা দিয়েছে, তা যেন নিশ্চিত হয়।’

গত ২৬ জুন বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে সড়কে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। ওই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। এ নিয়ে গণমাধ্যমে আসা খবর পরদিন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস।

সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট আসামিরা যাতে সীমান্ত অতিক্রম ও দেশ ত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতে বলেন। সেই সঙ্গে রাষ্ট্রপক্ষকে ৪ জুলাই অগ্রগতি জানাতে বলা হয়। এরপর আজ আদালতকে অগ্রগতি জানায় রাষ্ট্রপক্ষ।

বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পাঠানো প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। তাঁর সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

পরে আবদুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আদালত মামলার সার্বিক অগ্রগতি ও প্রতিবেদনে সন্তুষ্ট হয়েছেন। কোনো রুল ইস্যু করেননি। আদালত বিষয়টি পর্যবেক্ষণে রাখবেন, প্রয়োজনে যেকোনো সময় অগ্রগতি জানতে চাইতে পারেন। তদন্ত-পরবর্তী যা আসবে, তা আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান রাষ্ট্রের এই আইন কর্মকর্তা।