শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৩৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

জয় শ্রীরাম’ ধবনি দিয়ে গণপিটুনিতে যুবক খুন :অভিযোগ তৃণমূলের

কলকাতা প্রতিনিধি: পশ্চিম বঙ্গে জয় শ্রীরাম’ ধ্বনি এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে গণপিটুনিতে খুন এক যুবক৷ মর্মান্তিক ঘটনা নদিয়ার নবদ্বীপ থানা অন্তর্গত স্বরূপগঞ্জ এলাকা৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ মৃত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে৷ এনিয়ে শনিবার নবদ্বীপে বনধ ডাকার হুমকিও দেওয়া হয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম কৃষ্ণ দেবনাথ, বয়স ৩১ বছর৷ বাড়ি স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাগানেপাড়ার বাসিন্দা কৃষ্ণ৷ ঘটনাটি ঘটে বুধবার রাতে গাদিগাছা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ মদ্যপ যুবক কৃষ্ণ নবদ্বীপ-কৃষ্ণনগর রাজ্য সড়কে যান চলাচলে বাধা দিচ্ছিলেন৷ অভিযোগ, তারপরই তিন যুবক তাঁর উপর চড়াও হয়৷ চলে মারধর৷ সেসময় কৃষ্ণ ‘জয় শ্রীরাম’ এবং ‘নরেন্দ্র মোদি জিন্দাবাদ’ বলে স্লোগান তুলেছিলেন বলেও জানাচ্ছেন কেউ কেউ৷ তাঁকে উদ্ধার করে পুলিশ মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়৷ এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় কৃষ্ণের৷ এই ঘটনায় ইন্দ্রজিৎ দেবনাথ, শংকর দেবনাথ ও গোবিন্দ দেবনাথ নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে নবদ্বীপ থানায়৷

মৃতের পরিবার জানিয়েছে, চেন্নাই আইটিসিতে কর্মরত কৃষ্ণ৷ ছুটি নিয়ে বাড়ি ফিরেছে৷ তারই মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া বাড়িতে৷ যদিও এই মৃত্যুর ঘটনায় রাজনীতির যোগ উড়িয়ে দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ উলটে তাদের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি৷ আরেকদিকে বিজেপি জেলা সভাপতি মহাদেব সরকারের দাবি, তৃণমূলই একাজ করেছে৷ শনিবারের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে রবিবার বিজেপির ডাকে নবদ্বীপ বনধ পালিত হবে বলেও হুঁশিয়ারি তাঁর৷ পুলিশ তদন্তে নেমেছে৷

আরেকদিকে, এদিনই পলাশিপাড়া থানা এলাকার চৌগাছায় জল ফেলা কেন্দ্র করে দুই প্রতিবেশীর অশান্তি বাঁধে৷ সেখান থেকে মারধর শুরু হয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দীর্ঘক্ষণ সেখানে আটকে রাখা হয় পুলিশকর্মীদের৷ সন্ধের পর আরও পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে৷ এনিয়ে এলাকায় চাপা উত্তেজনা আছে৷