সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৫
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

হজের জমানো টাকা গরিবদের দিলেন ভারতীয় দম্পতি

অনলাইন ডেস্ক  হজ পালনের জন্য ১০ হাজার ডলার জমিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ দম্পতি।

এ বছর হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন। স্ত্রী-সন্তানসহ হজ পালনের অনুমতি পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন। খবর আরব নিউজের।

কিন্তু করোনার জন্য সৌদি সরকার এ বছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি।

তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি।

আরিফ শাহ (৪৮) বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।