সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৪৭
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

আসছে আগস্টের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে: পররাষ্ট্রমন্ত্রী

ডেক্সরিপোর্ট: মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের শ্রমশক্তির ওপর মালয়েশিয়ার আস্থা রয়েছে। দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নতুন করে সাজাচ্ছে। আশা করছি, আসছে আগস্টের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।’

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালি হতে সহায়তা করছে। আমাদের নতুন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ করছে। বিষয়টি দেখছেন। খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে।’

প্রসঙ্গত, সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে চুক্তি হয়। তবে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠানের দুর্নীতি বিষয়ে প্রমাণ মেলায় বাংলাদেশি কর্মী নেয়া গত সেপ্টেম্বর থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া।