বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

আরও ৬ ফুটবলার করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  করোনা টেস্টের ২য় দিনে আরো ভয়াবহ অবস্থা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এবার করোনা শনাক্ত হয়েছে আরো ৬ জন ফুটবলারের দেহে। এ নিয়ে বাংলাদেশের মোট ১০ জন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন।

২য় দিনে টেস্ট করানো হয় ১২ জন ফুটবলারের। এরমধ্যে ৬ জনের দেহেই পাওয়া গেছে প্রাণঘাতী এই ভাইরাস। নতুন করে আক্রান্তরা হলেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম, রবিউল ইসলাম ও গোলকিপার শহীদুল আলম। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধু মেডিকেলে টেস্ট শেষে সন্ধ্যায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

তবে আক্রান্তরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। আগামী ২ সপ্তাহ সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। এরপর আবারো টেস্ট শেষে করোনা নেগেটিভ প্রমাণিত হলে তখন যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।

এর আগে গতকাল থেকে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। শুরুতেই করোনা টেস্ট করানো হচ্ছে সবার। প্রথম দিনে ১১ জনের মধ্যে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৩ জনই দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ফুটবলার এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম রাসেল।

বুধবার (০৫ আগস্ট) সকালেই এই তিন ফুটবলার করোনা টেস্ট করতে বাফুফেতে আসে। রিপোর্টিং শেষে আর সব ফুটবলারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজে যান। পরীক্ষা শেষে তারা বাফুফেতে ফিরে আসেন। অপেক্ষা করেন ফলাফলের জন্য।

সন্ধ্যায় ফলাফলে তাদের করেনা পজেটিভ আসে। এরপর বাফুফে তাদের আলাদা গাড়ি যোগে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে পাঠিয়ে দেয়। আক্রান্ত হলেও তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তিন ফুটবলারই সুস্থ আছেন। এর একদিন আগে করোনা আক্রান্ত হন জাতীয় দলের আরেক ফুটবলার বিশ্বনাথ ঘোষ।

বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাইপর্বকে সামনে রেখে গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প শুরু করছে বাংলাদেশ। তার আগে এমন খবরে নিশ্চয়ই শঙ্কার মুখে পড়লো দেশের ফুটবলারদের প্রস্তুতি।