বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে আত্মীয় বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নিলয় চন্দ্র মোহন্ত (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, নিলয় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বানিয়াপাড়া গ্রামের মিলন চন্দ্র মোহন্তের ছেলে।গত সোমবার (৩আগস্ট) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামের জগদীশ চন্দ্রের বাড়ীতে তার মা বাবার সাথে অর্ন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে আসে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে সে সকলের অগোচরে জগদীশের বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু নিলয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরে রাত সাড়ে নয়টার দিকে মিলন চন্দ্র মোহন্ত ছেলের লাশ নিয়ে পার্বতীপুর বানিয়াপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

এ ব্যাপারে ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।