বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

“বানিয়াচংয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ছাত্রলীগ নেতা রৌফ হত্যাকারী দুই আসামী “

শাহ সুমন,বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি  হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রৌফ‘কে হত্যাকান্ডের সাথে জড়িত শুকুর আলী ও সাহাজ উদ্দিন সাহা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

মামলায় অভিযুক্ত ওই দুই আসামীকে গ্রেফতার না করার কারনে উল্টো বাদী ও বাদীর পরিবারের লোকজনকে হুমকি প্রদান করছেন অভিযুক্ত ও তাদের লোকজন।

আব্দুর রৌফ হত্যা মামলার প্রধান চার আসামীর মধ্যে তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবিকে থানা পুলিশ গ্রেফতার করলেও শুকুর আলী এবং সাহাজ উদ্দিন সাহা‘কে গ্রেফতার না করার কারনে বাদী জরিনা বেগম নিরাপত্তাহীনতায় দিনযাপন করতেছেন।

এ ব্যাপারে নিহত আব্দুর রৌফে‘র মা মামলার বাদী জরিনা খাতুন জানান,আমার ছেলেকে যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই।দুই আসামীকে গ্রেফতার করা হলেও বাকী দুইজনকে গ্রেফতার না করায় আমরা ভয়ের মধ্যে আছি।আসামী সাহাজ উদ্দিন ও শুকুর আলী আমরারে ভয় দেখায়।আমি পলিশের কাছে অনুরুধ জানাই, আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য।

এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অপর আসামীদেরকে ও ধরার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।