শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

বরিশালে টেম্পু-বাস শ্রমিকদের সংঘর্ষ, ৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক  মহাসড়কে থ্রি-হুইলার চলতে বাধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন। বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষণিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্ট বসিয়ে থ্রি-হুইলার চলতে বাধা দিচ্ছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। তাদের বিরুদ্ধে টেম্পু শ্রমিকদের মারধর, যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ নিত্যদিনের ঘটনা।

এ নিয়ে টেম্পু মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যদিও বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কে থ্রি-হুইলার যানবহন চলাচলের বৈধতা আছে। বাস মালিকরা অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্টের নামে টেম্পু চলাচলে বাধা দিচ্ছে।