বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোঃ রফিকুল ইসলাম নয়ন(৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ আগষ্ট) সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল র‌্যাব এই তথ্য নিশ্চিত করে।

আটক নয়ন রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার খান মোতাহার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পৌণে ১০ টার দিকে কাউখালী রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় আভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে মোঃ রফিকুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস আলী বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।”