সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৩৬
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

সংসদে পাশ হয়েছে নতুন প্রাণী কল্যাণ বিল-২০১৯

ডেক্সরিপোর্ট:প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ, সদয় আচরণ ও দায়িত্বশীল প্রতিপালনের মাধ্যমে প্রাণী কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় বিধান রেখে সংসদে পাশ করা হয়েছে নতুন প্রাণী কল্যাণ বিল-২০১৯।

রোববার জাতীয় সংসদে বিলটি নিয়ে আলোচনাকালে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সংসদ সদস্যরা।

পাস হওয়া বিলে প্রত্যেক প্রাণীর মালিক বা তত্ত্বাবধানকারীর দায়িত্ব যৌক্তিক কারণ ছাড়া ওই প্রাণির প্রতি কল্যাণকর ও মানবিক আচরণ করা এবং নিষ্ঠুর আচরণ থেকে বিরত থাকতে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে প্রাণিকে অতিরিক্ত পরিশ্রম করানো বা অপ্রয়োজনীয়ভাবে প্রহার, প্রয়োজনীয় খাদ্য না দেয়া, বসবাসের যথাযথ ব্যবস্থা না করা, উত্ত্যক্ত করা, ক্ষতিকর ওষুধ প্রয়োগ, আহত প্রাণির চিকিৎসা না করা, অনুমোদন ছাড়া বিনোদন বা ক্রীড়ায় ব্যবহারকে প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ হিসাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

বিলে পোষা প্রাণির বাণিজ্যিক উৎপাদন ও ব্যবস্থাপনাকে নিবন্ধনের আওতায় আনার বিধান রাখা হয়েছে। নিষ্ঠুরতা বা অন্য কোনো কারণে আহত প্রাণীর চিকিৎসা এবং তত্ত্বাবধানের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া বিলে উল্লেখিত বিধান লঙ্ঘনকে অপরাধ হিসেবে গণ্য করে বিচার ও সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থার বিধান করা হয়েছে।

নতুন এই আইনে চলাফেরার সুযোগ না দিয়ে কুকুরকে একটানা ২৪ ঘণ্টা বেঁধে বা আটকে রাখলে তা নিষ্ঠুরতা হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ছয় মাসের জেলের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।