সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ডেক্সরিপোর্ট  টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সদ্য সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত অন্যরা হলেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদ্য সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলীকে পুলিশ সদর দফতর ও বাকিদের জেলা পুলিশের পক্ষ থেকে বরখাস্ত করা হয়।

সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় তার বোন শারমিন শাররিয়া ফেরদৌস বাদী হয়ে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করেছিল গত বৃহস্পতিবার (৬ জুলাই) সেই মামলায় নয় আসামির মধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণকৃত সাত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।