রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

কাশিমপুর কারাগার থেকে কয়েদি পালানোয় ৬ রক্ষী বরখাস্ত

ডেক্সরিপোর্ট  কয়েদি আবু বকর সিদ্দিক কাশিমপুর-২ কারাগার থেকে পালিয়ে গেছেন। এই ঘটনায় এই আসামির বিরুদ্ধে শুক্রবার বিকেলে কোনাবাড়ী থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কাশিমপুর কারাগারের ১২ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে সাময়িক বরখাস্ত ও ছয়জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লকআপের পর থেকে খোঁজাখুঁজি করেও আসামি আবু বকর সিদ্দিককে কারাগারের ভেতরে কোথাও পাওয়া যায়নি। আবু বকরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর এলাকার। তার বাবার নাম আলী গাইন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবু বকর সিদ্দিক ২০১১ সালের ১৫ জুন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে এসেছিলেন ফাঁসির আসামি হিসেবে। ২০১২ সালের ২৭ জুলাই তাঁর সাজা সংশোধন করে তাঁকে যাবজ্জীবন দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দীদের গণনাকালে তাকে পাওয়া যায়নি। ২০১৫ সালেও ওই কয়েদি কারাগার চত্বরে একবার পালিয়ে ছিলেন। পরে কারাগারের ভেতরে থাকা একটি পানির ট্যাংকের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

ঘটনার পর কিছুদিন তাকে কারাগারে শিকল পড়িয়ে রাখা হতো। এতে আবু বকর কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। পরে তাকে শিকল মুক্ত করে দেওয়া হয়। কারা চত্বরে তিনি অন্য বন্দীদের সঙ্গে অনেক সময় কাজ-কর্ম করতেন। তবে তাকে মানবিক কারণে কাজের জন্য চাপ দেওয়া হতো না। বৃহস্পতিবারও অন্যদের সঙ্গে মুক্ত ছিলেন আবু বকর। সন্ধ্যায় কারাগারের ৬টি ভবনের ২৪টি কক্ষে তার খোঁজ না পেয়ে সকল বন্দীদের রোল কল করে আবু বকরের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কারাগার-২ এর জ্যেষ্ঠ সুপার জাহানারা বেগম জানান, আবু বকর সিদ্দিক জেলের ১৮ ফুট দেয়াল বেয়ে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। সাতক্ষীরায় তাঁর বাড়িতে লোক গেছে। সংশ্লিষ্ট জেলার পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হোসেন জানান, কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।