রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মুক্তাগাছায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ডেক্সরিপোর্ট  ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে দুই নারী রয়েছেন।

শনিবার বিকাল চারটার দিকে মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ – জামালপুর সড়কে মানকোন নামক স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তাগাছার মানকোন নামক স্থানে বিকাল চারটার দিকে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী মারা যায়। গুরুত্বর আহত
৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মারা যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তারা মরদেহ উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। বাসটি জামালপুরের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসছিল।

এ ঘটনার পর পর স্থানীয়রা ঘাতক বাসচালককে আটক করেছে বলে জানান তিনি।