শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কোন অনিয়ম অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না: বিএমপি কমিশনার

ডেক্সরিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,”কল্যাণের যত কিছু আছে ঢেলে দিতে প্রস্তুত,কোন অনিয়ম অপেশাদারিত্ব বরদাস্ত করা হবে না।”এই করোনা কালীন সময়ে কর্তব্য পালন করার পাশাপাশি মানবিক গুণাবলী নিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে আমাদের সত্যিকারের হিউম্যান ফেসগুলো আরও বেশি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি, তবে এখনও যদি কোথাও কোন দুষ্ট আত্মা ঘোরাফেরা করে, তাদের জন্য কঠোর হুঁশিয়ারি।

সোমবার(২৪ আগষ্ট) সকালে ২৪ বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সীমার মধ্যে থেকে আইন প্রয়োগ করে অপরাধ দমন করতে হবে। অপেশাদার সুলভ আচরণ করা চলবে না।যেই জনগণের টাকায় আমরা বেতন রেশন সহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছি সেই জনগণের প্রতি মানবিক ও প্রকৃত সেবা মূলক আচরণ করা হচ্ছে কি-না তা সেবা প্রত্যাশীদের ফোন করে নিয়মিত যাচাই করা হচ্ছে।

কেউ যদি অপেশাদার, শৃঙ্খলা পরিপন্থি বদনাম ডেকে আনার চেষ্টা করে, তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। ছোট ছোট ছাড় দিতে দিতে অনেক বড় খেসারত দিতে হয়, কোনো ছাড় নয় এটাই ফাস্ট এটাই লাস্ট।

তাই জনমুখী সেবা হচ্ছে কিনা জনগণ সেবা পাচ্ছে কিনা দায়িত্বরত কোন অফিসার অন্য উদ্দেশ্য নিয়ে সেবা প্রত্যাশীদের সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করছে কিনা তা নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে।

জনগণের সাথে খারাপ আচরণ এর মত গর্হিত কাজ এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। থানা আমাদের মূল সেবা কেন্দ্র কেউ যেন সেবা প্রত্যাশীর বিড়ম্বনা বা চোখের পানির কারণ না হয়।


পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,আমরা স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনেই আগের মতই বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণের সাহায্য-সহযোগিতা নিয়ে আভিযানিক কার্যক্রম আরো শক্তিশালী করে একটি নিরাপদ বরিশাল গড়ে তুলব।

একই সাথে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি হাতে নিয়েছেন ,তা বাস্তবায়নে সবাই সত্যিকার অর্থে আন্তরিক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর-দপ্তর) রুনা লায়লার উপস্থাপনায় উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জাহাঙ্গীর হোসেন মল্লিক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম,উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম,উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।