সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

একাদশ শ্রেণিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

ডেক্সরিপোর্ট  ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম পর্যায়ে মনোনীত হয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন।

কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ মঙ্গলবার রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ সাংবাদিকদের বলেন, প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম এসেছে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে।

তিনি বলেন, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তাদের মোবাইলে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন সঠিকভাবে আবেদন করলেও তাদের মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো কলেজ পাননি। এরা যেসব কলেজ তাদের পছন্দের তালিকায় রেখেছিলেন তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী সেসব কলেজের মেধাক্রমে তারা স্থান পাননি। এসব শিক্ষার্থী ঠিকভাবে কলেজ নির্বাচন করতে না পারায় প্রথম দফায় কলেজ পাননি।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আরও বলেন, “প্রথম দফায় যারা কলেজ পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। এরা দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। দ্বিতীয় দফায় আবেদন করতে তাদের আর ফি জমা দিতে হবে না। তবে প্রথম দফার তালিকায় যারা আছেন তাদের মধ্য থেকে যারা কলেজ নিশ্চয়ন করবেন না, তারা দ্বিতীয় দফায় আবেদন করতে চাইল নতুন করে ফি জমা দিতে হবে।