রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

৬ দিনের রিমান্ডে সাহেদ

ডেক্সরিপোর্ট  রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম হাকিম মাসুদুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তারা দশ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত ১০ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করতে নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সাহেদকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। যদিও বিচারক রিমান্ডের সাত দিন মেয়াদ শেষ হওয়ার পর তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। পরে বিচারক তাকে সাত দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজিরের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।