বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কুড়িগ্রামের প্রতিটি থানায় পুলিশ সুপারের উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম জেলা পুলিশ জনসচেতনতা বাড়াতে স্থানীয় পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ কনফারেন্স কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল হক খানের সভাপতিত্ব অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপ্যাধ্যক্ষ নাসিরউদ্দিন আহম্মদ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা মো: শাহাবুদ্দিন, সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

নির্যাতন প্রতিরোধে এবং নির্যাতিতদের সহায়তায় প্রতিটি থানায় জেলা পুলিশের তত্ত¡াবধানে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অভিভাবকদের নিয়ে আয়োজন করা হবে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান।

মতবিনিময় সভায় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বপ্রাপ্ত (পুলিশ সুপার) মেনহাজুল আলম, সদর অফিসার ইনচার্জ মাহফুজার রহমান প্রমুখ।