সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  সম্প্রতি নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি এ কথা জানান। এদিকে এই দ্বীপ রাষ্টট্রি নতুন করে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লড়াই করছে। খবর এএফপি’র।

৮২ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিবিদ টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছি। সর্ব শক্তিমান মহান আল্লাহ আমাকে এবং অন্য সকল অসুস্থ মানুষকে দ্রুত আরোগ্য লাভের ও সুস্বাস্থ্যের ক্ষেত্রে করুণা করবেন।’

এ পরিবারের ঘনিষ্ঠ সাবেক এক সহকারী এএফপি’কে বলেন, জ্বর হওয়ার পর গাইয়ুম তার করোনাভাইরাস পরীক্ষা করান। এতে তার করোনা পজিটিভ পাওয়া যায়। তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি দীর্ঘ তিন দশক ধরে মালদ্বীপের ক্ষমতায় ছিলেন।