শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে:ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,অপরাধ প্রবনতার ক্ষেত্রে অপরাধ স্থল একটি গুরুত্বপূর্ন বিষয়।অপরাধ যত কম হবে,মানুষের নিরাপত্তা তত বৃদ্ধিপাবে, থানায় মামলা কম হবে।অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনতে জোর প্রচেষ্টা চালাতে হবে।মাঠপর্যায়ে সঠিক ভাবে তদারকির মাধ্যমে অধঃস্তনদের কাজে লাগিয়ে জনগনের সেবা নিশ্চিত করতে হবে।

বুধবার(২৬ আগষ্ট) বেলা ১১ টায় এয়ারপোর্ট থানার সহকারী কমিশনারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,পরিদর্শন বলতে কোন অফিস বা শাখার কার্যসম্পাদন,শৃঙ্খলার মান,সম্পাদিত কাজের পরিমান ও গুনগত সান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সতর্ক পরীক্ষাকে বুঝায়।নিয়মিত ও যথাযথ ভাবে পরিদর্শনের ফলে অফিস বা শাখার বিভিন্ন কাজের ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি সরকারী কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন,করোনাকালে অপরাধ প্রবনতা যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।মাদক,চুরি,ডাকাতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে বিটপুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগনের সাথে পুলিশের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।