শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদীতে এক অটোরিকশা চালককে হত্যা করে হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অটোচালক অটোসহ নিখোঁজের ৮দিন পর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খালে কচুরিপানার মধ্য থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ২টার দিকে মামুন রাড়ির লাশ সনাক্ত করে তার স্বজনরা। এর আগে

গত ১৯ আগস্ট অটোরিক্সা সহ নিখোঁজ হয় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মামুন। মামুনকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করেছে বলে সন্দেহ পুলিশের।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যায় মামুন। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সে উজিরপুরের বাসিন্দা। এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পরিবার। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।