সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে শেখ হাসিনা – পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক  বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালীগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত— মানুষের পাশে আছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন বিপর্যয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে।

এসময় সাংসদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।