বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

মুজিববর্ষ উপলক্ষে বরিশালে অনলাইন কুইজ,আবৃত্তি ও অঙ্কিত চিত্রকর্মের পুরস্কার বিতরণ

শামীম আহমেদ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে অনলাইন কুইজ, আবৃত্তি ও অঙ্কিত চিত্রকর্ম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বরিশাল জেলা শিল্প কলা একাডেমীর সহযোগীতায় জেলা প্রশাসন গতকাল বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই পুরস্কার বিতরনীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অনলাইন কুইজ ও আবৃত্তি প্রতিযোগীতায় ৩জন করে ৬জন এবং অঙ্কিত চিত্রকর্মে ৯জন সহ মোট ১৫ জনের হাতে পুরস্কার হিসেবে বই ও সনদ তুলে দেন অতিথিরা।