রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

এবার কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  করোনার কারণে এবার কর মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিবছর করদাতারা এই মেলার মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। তবে বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে এনবিআর।

বুধবার এনবিআরের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনবিআরের সদস্য (কর প্রশাসন) আরিফা শাহানা।

আরিফা শাহানা বলেন, করোনার কারণে এবার কর মেলার আয়োজন হচ্ছে না। তবে মাঠপর্যায়ের কর অফিসে করদাতারা যেন মেলার মতো সুবিধা পান, সেই ব্যবস্থা করা হবে।

২০১০ সাল থেকে কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। ওই বছর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে প্রথম কর মেলা অনুষ্ঠিত হলেও এরপর থেকে সব বিভাগীয় শহর এবং জেলা-উপজেলাতেও কর মেলার আয়োজন করা হয়।

১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণসহ দেশের সব বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী কর মেলা হয় । এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দুই দিনব্যাপী এই মেলা হয়। কিন্তু করোনার এই উদ্ভূত পরিস্থিতিতে এবার আর এই কর মেলা হচ্ছে না।

উল্লেখ্য,আয়কর অধ্যাদেশ অনুযায়ী- আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বার্ষিক আয়কর বিবরণী দাখিল করা যাবে।