বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৭
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মসজিদের পাশে গ্যাস লাইনে আরও ৬ লিকেজ

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের পাশের গ্যাস লাইনে আরও নতুন ৬টি লিকেজ (ছিদ্র) পেয়েছেন তিতাসের শ্রমিকরা।

বুধবার সন্ধ্যায় তৃতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ির পর তিতাসের তদন্ত কমিটির প্রধান ডিজিএম প্রকৌশলী আব্দুল ওহাব তালুকদার গণমাধ্যমের সামনে এ তথ্য জানান।

সন্ধ্যায় তিতাসের তদন্ত কমিটির প্রধান ডিজিএম প্রকৌশলী আব্দুল ওহাব তালুকদার গণমাধ্যমের মাটি খোঁড়া শেষে বলেন, অনুসন্ধানে পাওয়া ৬টি লিকেজ মেরামত করে সন্ধ্যা ৬টায় বন্ধ গ্যাস লাইনে গ্যাস সরবরাহ চালু করা হয়।

পরে মসজিদের ভেতরে পানি ঢেলে গ্যাসের উদগিরণ বা বুঁদবুঁদ বের হয় কিনা তা পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘ সময় পরেও কোনো উদগিরণ হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, গত তিন দিন ধরে মসজিদের উত্তর পাশে ও পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে বেশ কয়েকটি গর্ত খুঁড়ে লিকেজ অনুসন্ধান করা হয়। বুধবার সকাল থেকে মসজিদের পূর্ব পাশের অংশে ভেকু দিয়ে ও শ্রমিক দিয়ে মাটি খুঁড়ে মসজিদের উত্তর পাশের ৪নং খুটির কলাম করার সময় যে ফাউন্ডেশনের কাজ করা হয়েছে- ওই সময় তিতাস গ্যাসের সরবরাহের মূল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসজিদ নির্মাণের সময় গ্যাস লাইনের সরবরাহ স্বাভাবিক ছিল। ফাউন্ডেশন দেয়ার সময় গ্যাস পাইপ লাইন থেকে ৬ ইঞ্চি রাস্তার ভেতরে এসে ৪নং খুঁটির ফাউন্ডেশন দেয়া হয়েছে। ওই সময় মূল গ্যাস লাইনটি মাটির উপরে রেখে মাটির নিচ দিয়ে ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে মূল সরবরাহ গ্যাস লাইনে রেপিন নষ্ট করে ফেলে; যা দীর্ঘদিন মাটির সংস্পর্শে এসে ফুটো বা ছিদ্র হয়েছে। সেখান থেকে লিকেজ হয়ে গ্যাস নির্গত হয়েছে এবং অন্যান্য ৬টি জায়গায় লিকেজ সৃষ্টি হয়েছে; যা দিয়ে গ্যাস নির্গত হয়ে মাটির বিভিন্ন স্তর ভেদ করে মসজিদের ভেতরে বা বাইরে দিয়ে গ্যাস বের হয়েছে।

আব্দুল ওয়াহাব আরও জানান, মসজিদের মধ্যে আমরা ২টি বিদ্যুৎ লাইন পেয়েছি, যার একটি অবৈধ। আমরা মসজিদ কমিটির সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ চলে গেলে অন্য ফেইজ দিয়ে তারা মসজিদের বিদ্যুৎ চালাতেন।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, লাইন চেঞ্চওভার করতে গিয়ে স্পার্ক থেকেই জমে থাকা গ্যাসের মাধ্যমে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, সরেজমিন অনুসন্ধানে যা পাওয়া গেছে তা রিপোর্টে উল্লেখ করে আগামীকাল তিতাসের গঠিত তদন্ত কমিটির রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে দাখিল করা হবে।