বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

করোনায় আরও ৪১ জনের প্রাণহানি, শনাক্ত ১৮৯২

ডেক্সরিপোর্ট  মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট প্রাণহানি ঘটেছে চার হাজার ৬৩৪ জনের।

বৃহস্পতিবার কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলেছে।

এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৮৯২ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে।

এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৩২ হাজার ৯৭০ জনে।

আইইডিসিআরের হিসাবে এ সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ অগাস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।