বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১৫
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

নাইজারে প্রবল বন্যায় ৬৫ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক  নাইজারে তিন মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া প্রায় তিন লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এদিকে রাজধানী নিয়ামির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মানবিক পদক্ষেপ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, নাইজারে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গত কয়েক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ধসে পড়ায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আরও ১৪ জন পানিতে পড়ে মারা গেছে।

এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য-দক্ষিণের মরাদি, পশ্চিমের তাহৌয়া ও তিল্লাবারি এবং দক্ষিণ-পশ্চিমের দোসো অঞ্চল।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, অতিবর্ষণজনিত কারণে রাজধানী নিয়ামিতেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে বৃষ্টিপাতের কারণে নাইজার নদীর বাঁধ ভেঙে গেছে।

উল্লেখ্য, বিশ্বের শুষ্কতম দেশগুলোর অন্যতম হচ্ছে নাইজার। এতে দেশটিকে প্রায়শই খরার কবলে পড়তে হয়।

তবে দেশটির মাসের পর মাস ধরে বর্ষা মৌসুম চলার অভিজ্ঞতাও রয়েছে। আর তা সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে।

জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটি ঘটছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জোর দিয়ে বলা হচ্ছে। নাইজারে গত বছর বন্যায় ৫৭ জন প্রাণ হারায় এবং ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।