শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

গুপ্তচরবৃত্তির অভিযোগে সহস্রাধিক চীনা ছাত্রের ভিসা বাতিল

অনলাইন ডেস্ক  গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে সহস্রাধিক চীনা ছাত্রের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০২০ সালের ২৯ মে প্রেসিডেন্ট ট্রাম্পের এক ঘোষণায় নিরাপত্তা উদ্বেগজনিত কারণে চীন থেকে শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করার কথা বলা হয়। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমসের।

মূলত ট্রাম্পের ওই ঘোষণার ফলেই এখন এ ব্যাপারে কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার আওতায় ২০২০ সালের ৮ মে এক হাজারের বেশি চীনা নাগরিকের ভিসা বাতিল করা হয়।

ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান শাদ উলফ বলেন, গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা পাচারের আশঙ্কায় আগে থেকেই চীনের মিলিটারি ফিউশন স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও গবেষকদের ভিসা দেয়া হচ্ছিল না।

যুক্তরাষ্ট্র চীনকে করোনাভাইরাস সংক্রান্ত গবেষণা চুরিসহ অনৈতিক বাণিজ্যের দায়ে অভিযুক্ত করে আসছে। যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন শিক্ষাব্যবস্থায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়ার যে ব্যবস্থা রয়েছে, বেইজিং তার অপব্যবহার করছে।

শাদ উলফ চীনের অনৈতিকতার কথা উল্লেখ করতে গিয়ে তিনি উইঘুর মুসলমানদের সঙ্গে বেইজিংয়ের বর্বর আচরণের কথাও উল্লেখ করেন।

তিনি জানান, বন্দি উইঘুরদের দিয়ে বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে উৎপাদনের অভিযোগে সম্প্রতি চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।