বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৯
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নির্বাচিতে হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনবো: ট্রাম্প

অনলাইন ডেস্ক  আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি দ্বিতীয়বার নির্বাচিত হলে প্রথম মাসেই ইরানের সঙ্গে চুক্তি করবো এবং ফিলিস্তিনকে আবারো গুঁটিয়ে ফেলা হবে।

আগামী সপ্তাহে হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। ট্রাম্প জানান, সংযুক্ত আরব আমিরাতকে দেখে অনেক মধ্যপ্রাচ্যের অনেক দেশই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে বছরে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করতো। তবে কিছুদিন আগে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ফিলিস্তিনি শান্তি চায় না। এছাড়া ইরানের জিডিপি ২৫ শতাংশ কমে যাওয়ায় ট্রাম্প আশা করছেন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে আবারো সফল দেশ হবে।