রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

নদী রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, দেশের নদী ও খালসমুহ রক্ষায় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু ভাটির দেশের নদীতো ভাঙছেই এবং ভাঙবেই। এই প্রাকৃতিক দুর্যোগতো মানুষের পক্ষে রোধ করা সম্ভব না। কিন্তু সরকার তথা পানিসম্পদ মন্ত্রণালয় তারপরেও একের পর এক উদ্যোগ গ্রহণ করছে এবং বাস্তবায়নও করে চলছে। সর্বশেষ ভাঙন রোধ করে নদীগুলোর প্রবাহমান গতি ধরে রাখতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার রাজধানী ঢাকার চারপাশের নদীসমূহ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বুড়িগঙ্গা, টুঙ্গি, তুরাগ, বালু, শীতালক্ষা ও ধলেশ্বরী নদীর ১১০ কিলোমিটার পথ স্পিডবোর্টযোগে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন- নদী রক্ষায় আওয়ামী লীগ তথা তার সরকারের আন্তরিকতার কোন অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাঙনকবলিত মানুষের দুদর্শার খবর রাখেন এবং তাদের নিয়ে ভাবেন।

মূলত তার নির্দেশনার আলোকেই দেশের নদীসমূহ রক্ষাসহ ভাঙনরোধে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে নদীতীরবর্তী মানুষের দু:খ দুর্দশা যেমন কেটে যাবে, তেমনি নদীগুলো ফিরে পারে তাদের স্বাভাবিক গতিপথ।

এসময় প্রতিমন্ত্রীর সাথে পরিদর্শনে অংশ নেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল ইসলাম, সেন্ট্রাল জোনের চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সরকার, নির্বাহী প্রকৌশলী ১ রাশেদুল কবির এবং প্রকৌশলী ২ দেওয়ান আইনুল হক।’