সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কক্সবাজারে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

ডেক্সরিপোর্ট  কক্সবাজারে পৃথক ঘটনায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ও টেকনাফস্থ ২ বিজিবি শনিবার সকালে পৃথক এই অভিযান চালায়।

আটকরা হলো- টেকনাফ হোয়াইক্যং এলাকার মো. আবদুল করিম (২৩) ও টেকনাফ মহেশখালীয়া পাড়ার মো. হেলাল উদ্দিন (২৬)।

জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ মো. আবদুল করিম নামে একজনকে আটক করেছে। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

অপরদিকে টেকনাফ দুই বিজিবি পৃথক একটি অভিযান চালিয়ে টেকনাফ জীম্বংখালীর ৫নং সুইচ গেইট এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ হেলাল উদ্দিনকে আটক করে।

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।