বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

তালেবানদের সঙ্গে আফগান সরকারের ‘ঐতিহাসিক’ শান্তি আলোচনা শুরু

অনলাইন ডেস্ক  যুদ্ধ ও সহিংসতা বন্ধের লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে তালেবানদের ‘ঐতিহাসিক’ শান্তি আলোচনা শুরু হয়েছে। শনিবার কাতারের রাজধানী দোহায় এই শান্তি আলোচনা শুরু হয়।

শান্তি আলোচনায় আফগান সরকারের পক্ষ থেকে সাবেক গোয়েন্দা প্রধান মাসুম স্টানেকজাইয়ের নেতৃত্বে ২১ সদস্যের একটি দল অংশ নিয়েছে। অপর দিকে তালেবানদের নেতৃত্বে দিচ্ছেন মৌলভী আব্দুল হাকিম, যিনি সশস্ত্র সংগঠনটির প্রধান বিচারপতি এবং সংগঠনটির ঘনিষ্ঠ সহযোগী দলের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার।

এদিকে শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে কাতারে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে নিরাপত্তা চুক্তি হওয়ার পরই এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আফগান বন্দিবিনিময়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে দেরি হওয়ায় তা বারবার পেছাতে থাকে।

ওই চুক্তিতে তালেবান এক হাজার আফগান সেনাকে ছাড়ার সম্মতি দেয়, আর সরকার পাঁচ হাজার তালেবান বন্দিকে ছেড়ে দেয়।

প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধে সরকারি বাহিনী এবং তালেবানদের সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।