বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বরিশালে আট রোগির দালাল গ্রেপ্তার

শামীম আহমেদ  বরিশাল নগরীর সদররোডস্থ বাটার গলিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৮ রোগির দালালকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার দুপুর ১২টায় ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে একদল ডিবির সদস্যরা এই ঝটিকা অভিযান চালিয়ে এসকল দালাল প্রত্যারকদের আটক করেন। এ সময় মো. আলমগীর, মামুন হাওলাদার, মো. আবু, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহিন মৃধা, মো. জামাল এবং মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

এখানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুন্সি মুবিনুল হক বলেন, রোগিদের প্রতারিত করে এই দাললরা অন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। এমনকি টেস্টের বেলায় দালালরা কাগজে টিক চিহ্ন দিয়ে রোগিদের দ্বারা বাড়তি টেষ্ট করায়। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগিরা শারিরিক ভোগান্তির শিকার হন। এজন্য দালালদের নির্মুল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মোবাই কোর্টের এই সদস্য।