রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

রাজনীতির দুই ধারা-একটি ‘৭১-এর চেতনায় বিশ্বাসী, অন্যটি ‘৪৭-এর চেতনায় বিশ্বাসী: কাদের

ডেক্সরিপোর্ট  দেশে দুই ধারার রাজনীতি চলছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি ঠিকই বলছেন, চলমান রাজনীতির দুটি ধারার একটি ‘৭১-এর চেতনায় বিশ্বাসী, অন্যটি ‘৪৭-এর চেতনায় বিশ্বাসী।

‘একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অন্যদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেয়ার অপচেষ্টা’- যোগ করেন কাদের।

তিনি ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’র আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ কথা বলেন।

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ তৈরি করেছে। এ অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের।

জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিওকলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা দিতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করা হয়।