শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:৫১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনার কারণে সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের চাকরিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হবে তারা পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের পর আগস্ট পর্যন্ত যে সকল মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সে ক্ষেত্রে যারা প্রার্থী থাকবে তাদের জন্য আবেদনে চাইবে, ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে।

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরির বয়স যেটা (৩০ বছর) আছে সেটাই থাকবে।

শুধু কোভিড অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।

করোনার কারণে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারি সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, অধিদপ্তরে যেখানে চাকরির জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল তাদের সবার জন্য এটা প্রযোজ্য হবে। অর্থাৎ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।