সোমবার, ১৮ই মে, ২০২৬ ইং, দুপুর ২:৩৪
শিরোনাম :
আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

পাকিস্তানের নতুন মানচিত্র পেশ, ভারতের প্রতিবাদ

অনলাইন ডেস্ক  ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে’র বৈঠকে পাকিস্তান নতুন মানচিত্র প্রদর্শন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।

এ ঘটনায় মঙ্গলবার সাংহাই এর সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) বৈঠক থেকে বেরিয়ে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। নতুন মানচিত্রে গুজরাটের জুনাগড়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজকের বৈঠকে পাকিস্তানকে ওই নতুন মানচিত্র পেশ না করার জন্য বারবার আবেদন করেছিলেন আমন্ত্রক দেশ রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

কিন্তু তা সত্বেও ইসলামাবাদের প্রতিনিধি ইউসুফ ওই মানচিত্রটি উপস্থাপন করেন বলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসে ভারত।

পরে ইসলামাবাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, পাকিস্তানের এনএসএ ইচ্ছাকৃতভাবে একটি কল্পিত মানচিত্র দেখিয়েছেন যা নিয়ে ইদানীং পাকিস্তান প্রচার চালাচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, এমন পদক্ষেপ করে আমন্ত্রক দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নির্লজ্জভাবে অবজ্ঞা করা হয়েছে। পাশাপাশি এতে বৈঠকের বিধিও ভঙ্গ হয়েছে।

অন্যদিকে ইমরান খানের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিশেষ সহায়ক মইদ ইউসুফ টুইটারে বলেন, ভারতীয় প্রতিনিধি উঠে চলে গেলেন, বিষয়টি খুব খারাপ লাগল। কারণ এ ধরণের বৈঠক হল একে অপরের মধ্যে যোগসূত্র বৃদ্ধি করার জন্য।