বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় এ পরিকল্পনা কার্যকর করতে পারেননি তিনি।

মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ অংশ নিয়ে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন ট্রাম্প।

অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাইলে তাকে (আসাদ) সরিয়ে দিতে পারতাম, ম্যাটিস এর বিরুদ্ধে ছিলেন। ম্যাটিস বেশিরভাগ বিষয়েরই বিরুদ্ধে ছিলেন… তিনি জানেন না কীভাবে জিততে হয়।’

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, সিরিয়া ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জলবায়ু পরিবর্তন রোধে অর্থবরাদ্দ কমিয়ে দেয়ার মতো বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের।

শেষ পর্যন্ত ২০১৮ মন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অবশ্য ট্রাম্প দাবি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করেছেন তিনি।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-এ জেমস ম্যাটিস সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এ সাবেক জেনারেল একজন মহান আমেরিকান, তিনি দেশকে অনেক দিয়েছেন। আমি বলব না তিনি ভালো বা খারাপ আমেরিকান। আমি শুধু বলছি, তিনি কাজ ভালো করেননি। তাই তাকে যেতে দিয়েছি।’

ফোবর্স, ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান