রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বঙ্গোপসাগরে অভিযান, বিপুল পরিমাণে জাটকা ইলিশ জব্দ

ডেক্সরিপোর্ট  বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাটকা ইলিশ ও চিংড়ি পোনা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)। এছাড়াও সাগরে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

বিসিজি পূর্ব জোনের আওতাধীন বিসিজিএস সোনাদিয়া রোববার ওই অভিযান পরিচালনা করে। অভিযানে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা হতে বাইশ লক্ষ মিটার কারেন্ট জাল ও সাত হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালসমূহ জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান যুগান্তরকে বলেন, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোন জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪,৪১,২০,০০০ মিটার কারেন্ট জাল, ৭৩,৯৪,০০০ মিটার চরঘেরা জাল, ২,৯২,১০০ মিটার মশারি জাল, ১০,২৫৩ টি বেহুন্দি জাল, ২,০০,২০,০০০ পিস চিংড়ি পোনা, ৪৫,৬৯৫ কেজি জাটকা এবং ৯২ টি কাঠের নৌকা জব্দ করে। বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য ধরা রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।